২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

আরও ৩৬ জনের করোনা শনাক্ত

প্রতিদিনের ডেস্ক
দেশে আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৩টি। প্রতি ১০০ নমুনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ৫৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৬ হাজার ৫৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৭ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়