১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

করোনায় আক্রান্ত স্যান্টনার

প্রতিদিনের ডেস্ক
নিউজিল্যান্ডের ক্রিকেটার মিচেল স্যান্টনার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তাই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না এই কিউই অলরাউন্ডার।শুক্রবার (১২ জানুয়ারি) অকল্যান্ডে প্রথম ম্যাচে মাঠে নেমেছে সফরকারী পাকিস্তান ও নিউজিল্যান্ড। করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ায় এই ম্যাচ খেলেননি স্যান্টনার।
নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে বলেছে, আগামী দিনগুলোতে স্যান্টনারের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তিনি একা ভ্রমণ করে হ্যামিল্টনে অবস্থিত নিজের বাড়িতে ফিরে যাবেন। সেখানে আগামী রবিবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়