১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিদ্যা বালানের রহস্যময় বার্তা: পরে যা জানা গেলো

প্রতিদিনের ডেস্ক
বলিউডের গুণী অভিনেত্রী বিদ্যা বালান হঠাৎ মঙ্গলবার (১৬ জানুয়ারি) অনুসারীদের মাঝে রহস্য ছড়িয়ে দেন। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ব্যতিক্রম পোস্ট দেন। যেটা দেখে অনেকে ভেবেছিলেন, তিনি হয়ত অন্তঃসত্ত্বা। তার ঘরে হয়ত প্রথম সন্তানের আগমনের খবর দেবেন। পোস্টের ছবিতে দেখা যায়, দুটি ভিক্টোরি চিহ্নের মাঝখানে যোগ চিহ্ন, এরপর সমান চিহ্ন দিয়ে একটি হার্টের ইমোজি।

ক্যাপশনে লেখেন, ‘দুই আর দুই মিলবে, প্রেমের রহস্য খুলবে। ১৭ জানুয়ারি সকাল ১১টায়। অপেক্ষা করুন।’ কথা অনুযায়ী এক দিন পরই বুধবার (১৭ জানুয়ারি) সেই রহস্যের উন্মোচন করেছেন বিদ্যা। না, ব্যক্তিগত কোনও বিষয় নয়; তার এই রহস্য সিনেমার সূত্রেই। আর সেই সিনেমার নাম ‘দো অউর দো পেয়ার’। এতে বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ ও সেন্ধিল রামমুর্তি। ছবিটি নির্মাণ করেছেন শীর্ষ গুহ ঠাকুরতা।

আগামী ২৯ মার্চ এটি মুক্তি পাবে। এ দিন ছবির মোশন পোস্টার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এপ্লজ এন্টারটেইনমেন্ট বলেছে, ‘এই মৌসুমে ভালোবাসা আপনাকে সারপ্রাইজ করুক, সংশয়ে ফেলুক এবং খেয়ে ফেলুক!’ ছবিটি নিয়ে বিদ্যা বালান আগেই বলেছিলেন, ‘এটা আধুনিক সম্পর্কের গল্প। এটা হয় আপনার গল্প কিংবা আপনার কাছের বন্ধুর। এটা আপনাকে হাসাবে এবং কাঁদাবে সমানভাবে।’ প্রসঙ্গত, বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘নিয়ত’ ছবিতে। রহস্যময় গল্পের এই ছবি মুক্তি পায় গেলো বছরের জুলাই মাসে।
সূত্র: ইন্ডিয়া টুডে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়