৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

সোমবার আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভা

প্রতিদিনের ডেস্ক
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা অনুষ্ঠিত হবে সোমবার (২২ জানুয়ারি)। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।রোববার (২১ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়