২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যে কারণে দেরি করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র!

প্রতিদিনের ডেস্ক
জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি টাওয়ার ২২ এ ড্রোন হামলায় ৩ সেনা নিহতের ১ সপ্তাহ পর ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়া ও ইরাকে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিন ধরে হামলা করা হবে এমন ধারণা করা হচ্ছিলো। এই সময়ে বাইডেন প্রশাসন তাদের বিরোধী রিপাবলিকানদের কাছ থেকে নানা প্রশ্ন ও সমালোচনায় জর্জরিত হন। যুক্তরাষ্ট্রের আক্রমণের সময় ও শক্তির মাত্রা নিয়েও প্রশ্ন তোলেন রিপাবলিকানরা। খবর বিবিসির। প্রতিবেদনটিতে বলা হয়, কূটনীতি বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্রের এই কৌশল ইরানকে তাদের লোকজন সরিয়ে নিতে সাহায্য করেছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য বড় সংঘর্ষ এড়িয়েছে। মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা বিষয়ক সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইক মুলোয় বলছেন, ‘এটা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ওপর হামলার সক্ষমতা কমিয়ে দেবে। যদিও এটা তাদের ভবিষ্যৎ হামলা বন্ধ করবে না। এর ফলে যেটা লাভ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ এড়ানো গেছে।’প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইরাক ও সিরিয়ায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কুদস ফোর্স এবং সহযোগী অন্যান্য সশস্ত্র বাহিনীর ওপর মোট ৭টি অঞ্চলে হামলা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, তাদের বোমারু বিমান মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।’ জর্ডানে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী, দ্য ইসলামিক রেসিসট্যান্স ইন ইরাককে দায়ী করে এসেছে। বিশেষজ্ঞদের ধারনা যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই এমনটি করেছে যাতে ইরানের সঙ্গে বড় রকমের সংঘর্ষ এড়ানো যায়। এটিকে অবশ্য কৌশলগত হামলা বলছেন অনেকে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়