জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম ইয়াকুব বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন। মঙ্গলবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে তার পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ কমিটিতে এমপি এস এম ইয়াকুব আলীকে সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মণিরামপুরবাসী। এদিকে এমপি এস এম ইয়াকুব আলীকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিবাচনী এলাকা মণিরামপুরের সর্বস্তরের জনগণ। এমপি এস এম ইয়াকুব আলী বলেন, আমি আমার এই পদকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, যা ইতিপূর্বে করে এসেছি। আমার নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে চলেছি। পদটি পাওয়ার পর সে কাজটি আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মণিরামপুরের আপামর জনগণের প্রতি উদাত্ত আহব্বান জানিয়েছেন তিনি।

