৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

নির্বাচন নিয়ে যা বললেন পাকিস্তানের সেনাপ্রধান

প্রতিদিনের ডেস্ক
নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতি, সরকার এবং পাকিস্তানের নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। শনিবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের শীর্ষ জেনারেলকে উদ্ধৃত করে তিনি সব রাজনৈতিক দল এবং বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। খবর ডেইলি পাকিস্তানের। বিবৃতিতে বলা হয়, এ নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্র আরও বেশি শক্তিশালী হবে। তারা আশাবাদী, তাদের ত্যাগ বৃথা যাবে না। এই নির্বাচন পাকিস্তানের গণতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করবে। পাকিস্তানি জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথকে আরও বেশি প্রশস্ত করবে। জেনারেল অসীম বলেন, গণমাধ্যম, সুশীল সমাজ, প্রশাসন ও বিচার বিভাগ নির্বাচন সফল করেছে। তাই সকলকে অভিনন্দন। এসময় তিনি বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য তারা সবসময় নিবেদিত থাকবে। এছাড়াও তাদের দেশের গণতন্ত্রকে সুরক্ষা দেয়াড় জন্য তারা সবসময় প্রস্তুত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়