১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ইংল্যান্ড অলআউট ৩১৯ রানে, লিড নিয়ে ব্যাটিংয়ে ভারত

প্রতিদিনের ডেস্ক
ভারতের ৪৪৫ রানের জবাবে দ্বিতীয় দিনে বেন ডাকেটের ‘বাজবলে’ রুখে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। ৩৫ ওভার ব্যাট করে ২ উইকেটে ২০৭ রান করে দিন শেষ করেছিল ইংলিশরা। কিন্তু শনিবার তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাকি ৮ উইকেটে ইংল্যান্ড যোগ করতে পেরেছে মাত্র ১১২ রান। ডাকেটের দুর্দান্ত ১৫৩ রানের ইনিংসের পরও বেন স্টোকসের দল অলআউট হয়ে গেছে ৩১৯ রানে। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে ১২৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত। ব্যাট করছেন রোহিত শর্মা ও যসশ্বী জসওয়াল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৬ ওভারের খেলা শেষে কোনো উইকেট না হারিয়ে ১৮ রান। জসওয়াল ৫, আর রোহিত ব্যাট করছেন ১৩ রানে। এর আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ১৩৩ রানে অপরাজিত থাকা ডাকেট ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। ১৫১ বলে ১৫৩ রানের ইনিংস খেলে কুলদীপ যাদবের বলে শুবমান গিলের হাতে ক্যাচ হন তিনি। ২৩ চার আর ২ ছক্কায় ইনিংস সাজান ডাকেট। ডাকেটের সঙ্গে এদিন কিছুটা রান রান করেছেন অধিনায়ক বেন স্টোকস। এই জুটি থেকে আসে ৩৫ রান। ডাকেট ফিরে গেলে বেন ফোকসের সঙ্গে ৩৯ রানের জুটি করেন স্টোকস। ৮৯ বলে ৪১ রান করেন স্টোকস। ৬৫তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে উড়িয়ে মারতে গিয়ে লংঅনে ক্যাচ জাসপ্রিত বুমরাহের হাতে ধরা পড়েন তিনি। আর বেন ফোকস করেন ১৩ রান। এছাড়া আর কেউ এদিন দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়