৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মধুচন্দ্রিমা বাতিল

প্রতিদিনের ডেস্ক
ভারতের গোয়ার সমুদ্র সৈকতে চলতি মাসের ২১ তারিখ সাত পাকে বাঁধা পড়ছেন রাকুলপ্রীত সিং ও জ্যাকি ভাগনানি। তবে শোনা যাচ্ছে, জমজমাট বিয়ে করলেও, আপাতত তাদের হানিমুনের প্ল্যান বাতিল! খবর অনুযায়ী, রাকুল ও জ্যাকি নাকি হানিমুনে যাচ্ছেন না! রাকুলের জন্যই হানিমুনের প্ল্যান বাতিল হয়েছে। তার কারণ, ‘রামায়ণ’। রণবীর কাপুরের ‘রামায়ণ’ ছবিতে শূর্পনখার চরিত্রে দেখা যাবে রাকুলকে। সেই ছবির শুটিংয়ের জন্যই মধুচন্দ্রিমা বাতিল করেছেন রাকুল-জ্যাকি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়