২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত, চালকসহ ঘাতক পরিবহন আটক

জি এম ফারুক আলম, মণিরামপুর
যশোরের মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল গফফার (৫০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাকা আলী বিশ্বাসের ছেলে। ড্রাইভারসহ ঘাতক পরিবহনটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার সকল আনুমানিক সাড়ে ৯টার সময় আব্দুল গফফার মোটরসাইকেল যোগে যশোর-চুকনগর মহাসড়ক দিয়ে মণিরামপুর পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মণিরামপুর পল্লী বিদ্যুতের সন্নিকটে পৌছালে পিছন দিক থেকে আসা যশোরগামী নিউ হানিফ পরিবহন ঢাকা-মেট্রো ব-১৩-১২৬৯ নম্বর গাড়িটি তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরিদুল ইসলাম তাকে মৃত. ঘোষণা করেন। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক নিউ হানিফ পরিবহনটির ড্রাইভারসহ উপজেলার কুয়াদা এলাকা থেকে আটক করা হয়েছে এবং থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বিকেল সাড়ে ৪টার সময় রিপোর্ট লেখার আগ পর্যন্ত নিহতর মরদেহ পুলিশি হেফাজতে হাসপাতালে ছিলো বলে থানার এসআই কানু জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়