২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন যশোরের সর্বস্তরের মানুষ। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১ মিনিটে যশোরের কেন্দ্রীয়শহীদ মিনারে হাজারো মানুষের ঢল নামে। এ সময় জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, কাজী নাবিল আহমেদ , পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন, সিভিল সার্জন যশোর ফুলেল শ্রদ্ধা জানান । এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধাশহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদার, জেলা বিএনপি, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়া সংগঠন সরকারী প্রতিষ্ঠান সময়ের মধ্যে রয়েছে যশোর সড়ক সার্কেল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর,যশোর এলজিইডি ,যশোর গণপূর্ত বিভাগ, যশোর সড়ক বিভাগ,যশোর শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, জেলা খাদ্য অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যশোর কেন্দ্রীয় কারাগার, যশোর জেলা পরিষদ, সামাজিক বন বিভাগ, যশোরসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যু্ব মহিলা লীগ, ছাত্রদল যুবদল জাতীয় পার্টি মহিলা দল ও অঙ্গ ও জাতীয় গণতন্ত্র পার্টি জাগপা।বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়