২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় হবে জ্বালানি তেলের দাম

প্রতিদিনের ডেস্ক:
মার্চ থেকে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। নতুন এই পদ্ধতিতে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করা হবে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন। প্রতিমন্ত্রী বলেন, নতুন এই পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়বে। আবার আন্তর্জাতিক বাজারে দাম কমলে বাংলাদেশে কমানো হবে। প্রসঙ্গত, আইএমএফ বাংলাদেশকে ঋণ দেয়ার প্রধান শর্ত দিয়েছিল, জ্বালানি থেকে ভর্তুকি তুলে দিতে হবে। সরকার গতবছর নভেম্বরের মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ে আইএমএফকে আশ্বস্ত করে। কিন্তু নির্বাচন থাকায় সে সময় জ্বালানির মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার কোনও পদক্ষেপ নেয়নি। নির্বাচনের পর আইএমএফ ঋণের কিস্তি দেওয়ার সময় আগের শর্তের কথা মনে করিয়ে দেয়। সংশ্লিষ্টরা বলছেন, আইএমএফ-এর শর্তপূরণে সরকার জ্বালানির মূল্য বৃদ্ধি করছে। প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করেই তেলের দাম নির্ধারণ করে। এখন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে সরকার জ্বালানির মূল্য সমন্বয়ে গেলে তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প কিছু থাকবে না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়