২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাল্যবিবাহ প্রতিরোধে নড়াইলে র‌্যালিটি ও আলোচনা সভা

নড়াইল সংবাদদাতা
‘‘শেখ হাসিনার বারতানারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন প্লাকার্ড সহযোগে পদযাত্রা,পথসভা ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে সদর উপজেলার দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরদের একটি পথনাটক ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর আলোচনা সভা হয়। আলোচনা সভায় মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার, দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিশর কান্তি রায়, প্রধান শিক্ষক কৃষ্ণ বিশ্বাস ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাসহ কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়