২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোল্লাহাটে ৪০ গাঁজাসহ আটক ২

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সাগর ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চট্টগ্রাম জেলার ভোজপুর উপজেলার করিবাগান গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) এবং উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৩০)। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, মাদক কারবারিরা মূলত বাগেরহাটকে রুট হিসেবে ব্যবহার করছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মামলা দায়ের পূর্বক তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়