প্রতিদিনের ডেস্ক
নতুন নাটক নিয়ে হাজির হলেন আনিকা কবির শখ ও শামীম হাসান সরকার। নাটকের নাম ‘বিয়ে করবো’। রোমান্টিক-কমেডিনির্ভর এ নাটকটি পরিচালনা করেছেন শহীদ উন নবী। গতকাল গোল্লাছুটের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়েছে। শামীম হাসান সরকার বলেন, বেশ আলাদা গল্পের নাটক। কাজ করে ভালো লেগেছে। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।

