প্রতিদিনের ডেস্ক
১০০ জনের ও বেশি ফিলিস্তিনিকে গুলি করে হত্যারে দায় স্বীকার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) এ হত্যার দায় স্বীকার করেছে। আইডিএফ স্বীকার করেছে যে তারা গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনিদের উপর গুলি চালায়। এ ঘটনায় ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, আহত হয় অন্তত ৭০০ জন। খবর আনাদোলুর।প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় জানায়, ‘আইডিএফ গাজায় তাদের কনভয় সুরক্ষার জন্য ফিলিস্তিনিদের উপর গুলি চালিয়েছে।’ যদিও কিছুসময় পরে তিনি পোস্টটি মুছে ফেলেন এবং দাবি করেন বেসামরিক জনগণের পদদলিত হয়ে মৃত্যু হয়েছে।এসময় তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা ত্রাণের জন্য ট্রাক ঘিরে ফেলায় ট্রাক চালক আতঙ্কিত হয়ে টাক চালালে তাদের মৃত্যু হয়েছে। আপনি যদি এটি নিয়ে ইসরায়েলকে দোষারোপ করতে চান তাহলে করতে পারেন।’ ইসরায়েলি বাহিনী গাজা শহরের দক্ষিণে আল-নাবুলসি রাউন্ডঅবাউট এলাকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর গোলাবর্ষণ করে। গাজা নিয়ন্ত্রণকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে এই হামলায় অন্তত ১১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭৬০ জন।

