২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঘাতক ট্রলি কেড়ে নিল আকাশের প্রান!

কালিয়া সংবাদদাতা
নড়াইলের নড়াগাতী থানার চাপাইলে ঘাতক ট্রলি এক্সিডেন্টে আকাশ শিকদার (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) সকাল পৌনে ৯ টায় চাপাইল ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ শিকদার পহরডাঙ্গা চরমধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বাগুডাগা গ্রামে গড়ে ওঠা শফিকুল ইসলামের এস এস বি ইট ভাটার ট্রলীর শ্রমিক আকাশ। এস,এস, বি ইট ভাট থেকে ইট নিয়ে গোপালগঞ্জে নামিয়ে ভাটায় ফেরার পথে চাপাইল ব্রীজ হতে নিচে নামার সময় ড্রাইভার ব্রেক করলে সে ট্রলীর উপর থেকে ছিটকে পড়ে গিয়ে পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রলি এক্সিডেন্টের বিষয়টি নিশ্চিত করে নড়াগাতী থানার ওসি তদন্ত বোরহান উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়