২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে ইজিবাইক চাপায় শিশু নিহত

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগরে ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড  নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের ছেলে। জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল। মঙ্গলবার সকালে ইমদাদুল তার মায়ের সাথে পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পরে ইমদাদুলের অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষন করেন। অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়