প্রতিদিনের ডেস্ক
অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেমের খবর অনেকেরই জানা। দিন কয়েক আগেই সুইডেন ঘুরে এলেন তারা। বরফের দেশ থেকে ফেরার পর গায়কের ডান হাতের অনামিকায় অনেকেই একটি আংটি লক্ষ্য করেন। তারপর থেকে জোর গুঞ্জন, বিদেশে ঘুরতে গিয়েই নাকি শোভনের সঙ্গে বাগদান সেরেছেন সোহিনী! কিন্তু তিনি জানালেন, আসলে এটি শুধুই গুঞ্জন। বিয়ে আরও পরে করতে চাই।

