২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভুয়া নিবন্ধন সনদে শিক্ষক নিয়োগের অভিযোগ, তদন্তে অধিদপ্তর

প্রতিদিনের ডেস্ক:
গাজীপুরের কাপাসিয়ার নামিলা আনছারিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় ভুয়া নিবন্ধনধারী চার শিক্ষককে নিয়োগের অভিযোগ উঠেছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা পড়ে। অধিদপ্তর অভিযোগ তদন্তে চার শিক্ষককে তলব করেছে। চার শিক্ষক হলেন—রাহানা খাতুন, মোহাম্মদ তাইজউদ্দিন, মে. আলমগীর হোসেন, মোহাম্মদ এমদাদুল হক।মঙ্গলবার (৬ মার্চ) মাদরাসা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও এমপিও বাছাই এবং অনুমোদন কমিটির সদস্যসচিব মো. লুৎফর রহমানের সই করা চিঠিতে তাদের তলব করা হয়। চিঠিতে বলা হয়, নামিলা আনছারিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় চার শিক্ষকের নিবন্ধন সনদ ভুয়া বলে অভিযোগ রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা প্রয়োজন। এমতাবস্থায় এনটিআরসিএর মূল সনদ, চূড়ান্ত সুপারিশপত্র, নিয়োগ, যোগদান, পত্রিকার মূল কপি, ব্যানবেইস তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ মার্চ তারিখে মাদরাসা অধিদপ্তরে সশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়