১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

একদিনে ৫৪ জনের করোনা শনাক্ত

প্রতিদিনের ডেস্ক
দেশে আরও ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৮টা থেকে বুধবার (৬ মার্চ) সকাল ৮টা পর্যন্ত নমুনা পরীক্ষায় এ সব রোগী শনাক্ত হয়।স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭২টি। প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৮ দশমিক ৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, কোভিড-১৯ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৮ হাজার ৭৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য মারা গেছেন ২৯ হাজার ৪৯১ জন। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়