১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ 

মায়ের জামিন শুনানিতে আজও দুই শিশু, আদেশ হতে পারে আজ

প্রতিদিনের ডেস্ক:
বিএনপির ডাকা ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন হামলা ও নাশকতাকে কেন্দ্র করে ৪ বছরের নূরজাহান নুরী ও ৭ বছরের আকলিমার বাবা হামিদ ভূঁইয়ার পরিবর্তে মা হাফসা আক্তারকে গ্রেফতার করে কারাবন্দি করা হয়। আজ হাফসা আক্তারের জামিন আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন নির্ধারিত রয়েছে। মায়ের জামিন শুনানিতে আজও আদালতে হাজির হয়েছে দুই শিশু।বুধবার (৬ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য রয়েছে।
এর আগে সোমবার (৪ মার্চ) সংশ্লষ্ট হাইকোর্টের একই বেঞ্চে মা হাফসার জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ককটেল বিস্ফোরণের অভিযোগ সংক্রান্ত ফুটেজ (সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ) রাষ্ট্রপক্ষকে মঙ্গলবার আদালতে দাখিল করতে বলেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালতে উপস্থিত হতে বলা হয়। কিন্তু নির্ধারিত দিনে মঙ্গলবার (৫ মার্চ) সংশ্লিষ্ট কোর্টের একজন বিচারক বেঞ্চের বিচারিক কাজে উপস্থিত না থাকায় সেটি আজ আবার শুনানির জন্য নির্ধারণ করা হয়।আদালতে ওইদিন জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. মাকসুদ উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান নাশকতার মামলায় গ্রেফতারের পর গত বছরের ২৭ নভেম্বর থেকে কারাগারে আছেন হাফসা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত গত ২৫ ফেব্রুয়ারি তার জামিন নামঞ্জুর করেন। এরপর তিনি জামিন চেয়ে ৩ মার্চ হাইকোর্টে আবেদন করেন। দুই শিশুর বাবা আবদুল হামিদ ভূঁইয়া বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুই শিশুর দাদা আবদুল হাই ভূঁইয়া ২৯ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অভিযোগ করে বলেছিলেন, তার বড় ছেলে হামিদকে পুলিশ খুঁজছে। তাকে না পেয়ে ছেলের স্ত্রী হাফসাকে তুলে নিয়ে যায় পুলিশ। অথচ হাফসা রাজনীতির সঙ্গে জড়িত নন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়