২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ডিউটি শেষে বাসায় ফেরা হলো না নিরাপত্তাকর্মীর

প্রতিদিনের ডেস্ক
রাজধানীর উত্তরখান থানাধীন ময়নারটেক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন নিরাপত্তাকর্মী ছিলেন।শুক্রবার (৮ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে জাকারিয়া হোসেন বলেন, আমার বাবা উত্তরায় একটি মার্কেটের সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরখানের ময়নাটেক এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আমরা খবর পেয়ে বাবাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি জানান, তাদের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ এলাকায়। তারা দুই ভাই দুই বোন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়