২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

তালায় কপোতাক্ষ নদ থেকে মানসিক রোগীর লাশ উদ্ধার

তালা সংবাদদাতা
সাতক্ষীরায় তালায় কপোতাক্ষ নদ থেকে লুৎফর রহমান লুথুর(মানসিক রোগী) (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে উপজেলা খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদ থেকে লাশ উদ্ধার করে স্বজনরা। মৃত লুৎফর রহমান লুথু খেশরা গ্রামের মৃত আয়জদ্দিন ছেলে। স্থানীয় শেখ কামাল জানান, ছোট বেলা থেকে লুথু মানসিক রোগী ছিলেন। দুইদিন আগে গোলস করতে গিয়ে নদে পড়ে যায়। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। খুঁজে না পেয়ে সোমবার তালা থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার বিকালে খেশরা ছোটচর ঘেরের পার্শ্ববর্তী কপোতাক্ষ নদে তার লাশ পাওয়া যায়। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম পিপিএম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়