১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

দোকানের মতো আলুর চপ তৈরি করুন ঘরেই

প্রতিদিনের ডেস্ক:
ইফতারে আলুর চপ না থাকলে অনেকেরই চলে না। রমজানে অনেকেই সময়ের অভাবে বাইরে থেকে কিনে খান আলুর চপসহ বিভিন্ন ভাজাপোড়া খাবার। তবে চাইলে খুব সহজেই ঝটপট তৈরি করতে পারেন আলুর চপ। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- উপকরণ
১. আলু ৫০০ গ্রাম
২. আদা বাটা ২ টেবিল চামচ
৩. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
৪. মরিচের গুঁড়া ২ চা চামচ
৫. বেসন ২৫০ গ্রাম ও
৬. লবণ
পদ্ধতি প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার বেসনে লবণ ও অল্প তেল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার একে একে আলুতে সব মসলা মিশিয়ে ভালো করে মেখে নিন। লেচি কেটে নিন।এদিকে তেল গরম করে নিন। তারপর লেচি বেসনের গোলায় ডুবিয়ে ডুবো তেলে ছেড়ে দিন। অল্প আঁচে আলুর চপ ভাজতে হবে। এপিঠ-ওপিঠ উল্টে গাঢ় বাদামি করে ভেজে নিন। তারপর তুলে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার আলুর চপ। ইফতারে সবাই মিলে উপভোগ করুন ঘরে তৈরি আলু চপের স্বাদ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়