১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নাম মাত্র খরচে ১৫ দিনব্যাপী হেলথ ক্যাম্প করবে বারাকাহ হাসপাতাল

প্রতিদিনের ডেস্ক:
বঙ্গবন্ধুর জন্মদিন, মহান স্বাধীনতা দিবস ও বিশ্ব কিডনি দিবস উপলক্ষে ১৫ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প করবে বলে জানিয়েছেন ইনসাফ বারাকাহ হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, আজ ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রতি দিন রোগী দেখা হবে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস।
এদিনকে সামনে রেখে আমরা আয়োজন করতে যাচ্ছি, বিভিন্ন চিকিৎসা সেবামূলক কার্যক্রম এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানান স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়