৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মিনি সুন্দরবনের শতাধিক গাছ কেটে সাবাড়

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে মিনি সুন্দরবনের প্রায় শতাধিক বাইন ও কেওড়া গাছ কেটে সাবাড় করা হয়েছে। উপজেলার সোরা এলাকায় মাদার নদীর চরে প্রায় পাঁচ দশক আগে গড়ে উঠা বনভূমি থেকে এসব গাছ কাটা হয়েছে। পার্শ্ববর্তী অংশের উপকুল রক্ষা বাঁধে মাটি দেয়ার অজুহাতে গত চারদিন ধরে পানি উন্নয়ন বোর্ড নিযুক্ত ঠিকাদারের লোকজন এসব গাছ কাটে বলে অভিযোগ। স্থানীয়দের প্রতিবাদের মুখে ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কর্তনকৃত ১৩২টি গাছ জব্দ করেছে। স্থানীয়রা জানায় সম্প্রতি পানি বোর্ডের কাযার্দেশ পেয়ে সোরা এলাকার বাঁধের উপর মাটি ফেলার কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান আমিন এন্ড কোং। এসময় প্রতিষ্ঠানটি ঝুড়ি-কোদাল ব্যবহারের পরিবর্তে এক্সেভেটর দিয়ে চরের মাটি নিয়ে বাঁধের উপর দেয়ার কাজ শুরু করে। তবে পুরোভাগজুড়ে কেওড়া ও বাইন গাছের বনভুমি থাকায় মাটি সংগ্রহের সুবিধার্থে সোমবার থেকে তারা চরের গাছ কাটার কাজ শুরু করেন। ঠিকাদারের ম্যানেজার আউয়াল জানান পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী তুষার বর্মন ও অসিউল দাড়িয়ে থেকে কাজ করাচ্ছিলেন। সামাজিক বনায়নের কোন সাইনবোর্ড সেখানে না থাকায় ভুলবশত প্রায় একশ ছোট গাছ নষ্ট হয়েছে। তবে গাছ বিক্রির অভিযোগ তিনি অস্বীকার করেন। সোরা গ্রামের হুমায়ন কবীর জানান এলাকাবাসীর নিষেধাজ্ঞা অমান্য করে এক্সেভেটর চালক সোহেল গাছ কাটার নেৃতৃত্ব দেন। এঘটনায় পানি উন্নয়ন বোর্ডের দারস্থ হয়েও প্রতিকার মেলেনি। বাধ্য হয়ে বুধবার রাতে তিনি বাদি হয়ে কর্মরত শ্রমিকদের বিরুদ্ধে মিনি সুন্দরবনের গাছ কাটার ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঠিকাদারের লোকজন কর্তনকৃত গাছ কেজির দ্বরে স্থানীয়দের কাছে বিক্রি করছে বলেও তিনি অভিযোগ করেন। স্থানীয় রমজাননগর ইউনয়িনের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আইনুল হক জানান খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে ১৩২টি গাছ জব্দ করেছেন। পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার প্রিন্স রেজা জানান ঠিকাদার কিছু গাছ কাটার খবর তিনি জানতে পেরেছেন। আপাত কাজ বন্দ করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটার ঘটনায় অভিযোগ পেয়ে উপপরিদর্শক লিটনকে তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দায়িত্ব দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়