২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় যুগাবতার শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টার সময় নওয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে স্বামীজীর বিশেষ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ এর সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা বাগবাজারের মাসিক উদ্বোধন এর সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী কৃষ্ণনাথানন্দজী মহারাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী আত্মাবিভানন্দজী মহারাজ। এ সময় সংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীরামকৃষ্ণের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রী দেবাশিস রাহা। আলোচনায় অংশ নেন ড. সৌমি নাহা নাগ, শ্রুতি নাহা সেন রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি শেখর কুমার সাহা, সাধারণ সম্পাদক দেব কুমার ঘোষ সহ প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়