আবু সাইদ মারুফ
রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজানের রহমতের দশকের অষ্টম দিন আজ। এ মাসে যারা রহমত লাভে ব্যর্থ হবে, তারা মাগফিরাত লাভেও ব্যর্থ হবে। যাদের মাগফিরাত অর্জন হবে না, নাজাতের সম্ভাবনাও তাদের নেই। তাই রহমতের দশকের শেষ দিকে আল্লাহ তাআলার রহমত লাভে রোজা পালনের পাশাপাশি তাঁর পথে ব্যয় করার তাওফিক কামনায় একটি দোয়া তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মার যুক্বনি ফিহি রাহমাতাল ইতাম; ওয়া ইত্বআ’মাত ত্বাআ’ম; ওয়া ইফশাআস সালাম; ওয়া সুহবাতাল কিরাম; বিত্বাওলিকা ইয়া মুলঝাআল আমিলিন।
অর্থ : হে আল্লাহ! তোমার রহমতের ওসিলায় এ দিনে আমাকে ইয়াতিমদের প্রতি দয়া করার তাওফিক দাও; ক্ষুধার্তদের খাদ্য দান করার তাওফিক দাও; শান্তি প্রতিষ্ঠা ও নেককার লোকদের সংস্পর্ষ লাভের তাওফিক দাও; হে আকাঙ্ক্ষাকারীদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল।
পরিশেষে…
আল্লাহ তাআলা রমজানে মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দারে মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন। আমিন।

