বাবা হারালেন সাফে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু শিলা

প্রতিদিনের ডেস্ক
দেশের তারকা সাঁতারু মাহফুজা খাতুন শিলার বাবা আলী আহমেদ গাজী আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালাকে ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। সাবেক সাতারু নিয়াজ আহমেদ বলেছেন, ‘শিলার বাবা দুপুর সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শিলার বাবার মরদেহ যশোরের নওয়াপাড়ার অভয়নগনরে তার গ্রামের বাড়ীতে নিয়ে দাফন করা হবে।’ মাহফুজা খাতুন শিলা ২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে সাঁতারে দুটি স্বর্ণ জিতেছিলেন। তিনিই বাংলাদেশের প্রথম সাফে স্বর্ণজয়ী নারী সাঁতারু।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়