১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিয়ার রোবোটিকসে বিনিয়োগ করছে এলজি ইলেকট্রনিকস

প্রতিদিনের ডেস্ক
বাণিজ্যিক পর্যায়ে রোবোটিকস পরিষেবার বিস্তারে নতুন বিনিয়োগ পরিকল্পনা গ্রহণ করেছে এলজি ইলেকট্রনিকস। যুক্তরাষ্ট্রের বিয়ার রোবোটিকসে এ বিনিয়োগ করা হবে বলে সূত্রে জানা গেছে। এর পরিমাণ প্রায় ৬ কোটি ডলার। এক বিবৃতিতে প্রযুক্তি কোম্পানিটি জানায়, এরই মধ্যে স্টক কেনার বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। সফটওয়্যারনির্ভর রোবটের দিকে ঝুঁকছে এলজি। এ কারণে কোম্পানিটি কৌশলগত এ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কোরিয়াহেরাল্ড

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়