৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে মাদ্রাসার গাছ বিক্রি করে দিলেন সুপার

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় ছুটির দিনে গাছ কেটে বিক্রয়ের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার মাঠে রোপন করা দুইটি মেহগনি গাছ বিক্রয়ের ঘটনা ঘটে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, অভয়নগর উপজেলা বুইকরা এলাকার হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার দুইটি মেহগনি গাছ মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান গত মঙ্গলবার বিক্রি করে দেয়। শুক্রবার ছুটির দিনে সকালে ব্যবসায়ী শ্রমিকদের নিয়ে গাছ দুইটি কাটতে আসলে এলাকাবাসীর সন্দেহ হলে গাছ কাটতে বাধা দেয়। এরমধ্যে একটি গাছ কাটা হয়ে যায় এবং অন্য গাছটির ডালপালা কাটা হয়।

এলাকাবাসী বাধা দিলে শ্রমিকরা না শুনে গাছ কাটতে থাকলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা কর্মকর্তাকে বলে গাছ কাটা বন্ধ করে দেয়। মাদ্রাসার পাশের বাড়ির আব্দুল খালেক বলেন, ছুটির দিনে গাছ কাটা দেখে আমাদের সন্দেহ হয়। তাই আমরা বাধা দিলে গাছকাটা শ্রমিকরা জানায় সুপারের নিকট থেকে গাছ দুটি কিনেছি। এরপর আমরা ইউএনও এবং শিক্ষা কর্মকর্তাকের নিকট অভিযোগ দিয়েছি। আব্দুল মান্নান বলেন, এই মাদ্রাসার সুপার সুপার মাদ্রাসার ইট ও বেঞ্জ বিক্রি করে দিয়েছিল। তাই শুক্রবার গাছ কাটায় আমাদের সন্দেহ হয়। গাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, আমি সুপারের কাছ থেকে গাছ দুটি কিনেছি। এত সমস্যা আছে জানলে আমি কিনতাম না। মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান বলেন, মাদ্রার প্রয়োজনে গাছ দুটি বিক্রি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন। মাদ্রাসার সভাপতি রেজাউল হোসেন বিশ্বাসকে (০১৭১১৩৫০৬০৮ নম্বর ফোনে) কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি গাছ কাটতে বারণ করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আবু নওশাদ বলেন, গাছ কাটার বিষয়টি আমি শুনেছি। এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তাকে গাছ কাটা বন্ধ করে তদন্ত পুর্বক ব্যবস্থা নিতে বলেছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়