১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আচারি সবজি রেসিপি

প্রতিদিনের ডেস্ক
প্রায় প্রতিদিনই বাড়িতে সবজি রান্না হয়। অথচ সবজির বাটি ছেড়ে মাছ-মাংসের বাটির দিকে সবার টানটা বেশি থাকে। হতে পারে, প্রতিদিন একই ধরনের রান্না খেতে ভালোলাগে না। আজ জেনে নিই এমন একটি সবজি রান্নার রেসিপি, যা পাতে থাকলে সবাই মজা করে খাবে-
উপকরণ- গাজর ১ কাপ, পটোল ১ কাপ, ব্রোকলি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, ক্যাপসিকাম ১.৫ কাপ, লেবু ১.৫ চা চামচ, আচারের তেল ১.৫ টেবিল চামচ, কাঁচা আম একটি, কুচি রসুন ১/৪ কাপ, রসুন বাটা ২ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, সাদা সিরকা ৩ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, মেথি ১ টেবিল চামচ, কালোজিরা ১ টেবিল চামচ, সরিষা বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ টেবিল চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১/২ টেবিল চামচ, মরিচ গুঁড়ো ২ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়ো ও লবণ পরিমাণ মতো।
প্রণালি- প্রথমে একটি কড়াইতে সরিষার তেল গরম হতে দিন। এরপর এতে সব মসলা দিয়ে কষিয়ে নিন। কষানো মসলায় গাজর, পটোল, কাঁচা আম কুচি ও লবণ দিয়ে ২ মিনিট রেখে দিন। এবার ব্রোকলি ও বাঁধাকপি দিয়ে নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখুন। ক্যাপসিকামের সঙ্গে লেবুর রস দিয়ে নেড়ে নিন এবং ২ মিনিট ঢেকে রাখুন। এরপর ঢাকনা তুলে সাদা সিরকা ও চিনি দিয়ে নাড়াচাড়া করুন ও কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার আচারের তেল দিয়ে নামানোর আগে ভাজা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নিন।
লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়