৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শরণখোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মোঃ ওবাইদুল মীর নামে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামী গ্রেফতার করেছে শরণখোলা থানা। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার মধ্য রায়েন্দা গ্রামে অভিযান চালিয়ে মোঃ ওবাইদুল মীরকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মোঃ ওবাইদুল মীর শরণখোলা থানার মধ্য রায়েন্দা গ্রামের মৃত রুস্তম আলী মীরের ছেলে। শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান যৌতুক নিরোধকের মামলায় বিজ্ঞ আদালত তাকে ১ বছর ৬ মাস সশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি ওবায়দুল মিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়