২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রয়াত নেতাদের ত্যাগ থেকে শিক্ষাগ্রহণের আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর

প্রতিদিনের ডেস্ক;
অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগ-তিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা নিয়ে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।শুক্রবার (২২ মার্চ) চট্টগ্রাম মহানগরীতে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রয়াত নেতা মরহুম এম এ আজিজ, ইসহাক মিয়া, এম এ হান্নান, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান এবং এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও তাদের কবর জিয়ারত করেন ওয়াসিকা আয়শা খান।এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আওয়ামী লীগের প্রয়াত নেতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়