১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহেশপুর সীমান্তে ভারতীয় পুলিশ সদস্য আটক

আব্দুস সেলিম, মহেশপুর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে পি.ভি. জন সিলভারাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে ৫৮ বিজিবি। জানা গেছে, শুক্রবার বিকালে মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ্য ভাবে বাংলাদেশে প্রবেশ করায় ৫৮বিজিবির মাঠিলা বিওপির টহল দল তাকে আটক করে। তার কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার, ৪ হাজার ৮৭ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন ও ভারতীয় পুলিশের পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরিচয়পত্র অনুয়ায়ী সে ভারতের তামিলনাড়ু রাজ্যের পুলিশ সদস্য।

সে ভারতের তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামের বাসিন্দা। ৫৮-বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী জানান, আটককৃত ব্যক্তি জানিয়েছেন তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেছেন। তার কাছ থেকে তামিলনাড়ু পুলিশের পরিচয়পত্র এবং মোবাইল ফোনে পুলিশে দায়িত্ব পালন করা কালীন স্থির চিত্র পাওয়া গেছে। এ বিষয়ে মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, মহেশপুর থানায় মুদ্রা পাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে আদালাতে প্রেরণ করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়