৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ছেলেকে শেয়ার উপহার দিলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক

প্রতিদিনের ডেস্ক:
পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নুরজাহান হুদা তার পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। তিনি উপহার হিসাবে তার ছেলেকে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।সোমবার (২৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানির পরিচালক নুরজাহান হুদার তিনটি ভিন্ন বিও হিসাবে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার তার ছেলে ইআই ইদ্রিস হুদাকে উপহার হিসাবে প্রদান করেছেন। ইদ্রিস হুদা কোম্পানির সাধারণ বিনিয়োগকারী।শেয়ার হস্তান্তরের ঘোষণার দিন থেকে ৩০ কার্যদিবসের মধ্যে আলোচ্য শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করা সম্পন্ন হয়।এর আগে সোমবার (৪ মার্চ) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক নুরজাহান হুদার তিনটি ভিন্ন বিও হিসাবে থাকা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২৫ লাখ ২৬ হাজার ৩১৫টি শেয়ার তার ছেলে ইআই ইদ্রিস হুদাকে উপহার হিসাবে প্রদান করার ঘোষণা দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়