৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় গণহত্যা দিবসে বীরমুক্তিযোদ্ধাদের সভা

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)ও সহকারী কমিশনার ভুমি আফরিন জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল হান্নান রুনু। এ সময় আরোও বক্তব্য রাখেন,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল বাসার শেখ,বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মোল্যা প্রমুখ। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সাংবাদিক ও সুধি সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়