খন্দকার রুবাইয়া
যশোর সরকারি মাহিলা কলেজে ‘মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস’ উদযাপন উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ সেলিনা খাতুন। এরপর সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার পরে বিএনসিসি, রোভার স্কাউট ও রেডক্রিসেন্টের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটা আনন্দ র্যালী কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মনিহারাস্থ বিজয় স্তম্ভে পুষ্পার্পণের মাধ্যমে শেষ হয়। পরে দেয়ালিকা উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা, আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষনা করা হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সেলিনা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবীব, উদযাপন কমিটির আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মাহাবুবা আখতার ছন্দা। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক টিপু সুলতান।

