২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে একশ ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা একশ ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।গত ২৬ মার্চ(সোমবার)রাত ১০টার দিকে উপজেলার কালিঞ্চি পাঁচ গাঙ্গের মুখসংলগ্ন মাউনদা নদীর পাশের ঝোঁপ থেকে ঐ বিয়ার উদ্ধার হয়।উদ্ধারকৃত বিয়ার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ মুনতাসির ইবনে মহসীন জানান সোমবার রাতে কৈখালী বিসিজি স্টেশনের সদস্যরা পাঁচ গাঙ্গের মুখ এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক গতিবিধির কারনে দুই ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হলে তারা দৌড়ে পারিয়ে যায়। এসময় পাশের ঝোঁপ মধ্যে অভিনব কায়দায় লুকানো একশ ১০ বোতল ভারতীয় বিয়ার উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে সীমান্ত নদী পার করে রাতের আঁধারে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীরা এসব অবৈধ মালামাল পারাপার করছে। মাঝেমধ্যে সুন্দরবনের মধ্যকার নদীসমুহ ব্যবহার করেও ভারত থেকে মাদকদ্রব্যের বড় চালান কৈখালী দিয়ে দেশের মধ্যে প্রবেশ করছে বলেও তাদের দাবি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ জানান বিয়ার উদ্ধারের ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়