২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীরে‌্যর মধ্যদিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ শে মার্চ) বিকাল ৫টায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান আমিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আজাহার আলী, ওসি মোঃ শাহিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়