৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে টিসিবির পণ্য বিক্রি শুরু

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মার্চ মাসের ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব-বাংলাদেশ (টিসিবি)।বৃহস্পতিবার সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিনাইদহ অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্র নাথ রায়। সেসময় ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা শিশু বিষয়ক কমকর্তা আইয়ুব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ১০৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১’শ ৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিন্ম আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৫’শ ৪০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাউল মিলবে। তবে এবার পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ১ কেজি চিনি অর্ন্তভুক্ত করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়