১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে র‌্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় : ডিবির জালে ৪ অপহরণকারী

নিজস্ব প্রতিবেদক
যশোরে অপহারণ চক্রের ৪ সদস্য ডিবির জালে ধরা পড়েছে। শুক্রবার (২৯ মার্চ) শহরের পালবাড়ী কাঁচা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি র‌্যাব পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিলো। সর্বশেষ উপশহরের এক ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ নিয়ে ফেঁসে গেল। গ্রেফতারকৃতরা হলো- শহরের ঘোপ নওয়াপাড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবুল হোসেন (৩৪) একই এলাকার আবুল কালামের ছেলে ফারদিন হোসেন ফাহিম (২২), একই এলাকার জাহিদ আহম্মেদের ছেলে প্রান্ত আহম্মেদ (২৪) এবং বাঘারপাড়ার খাজুরা মির্জাপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে সবুজ (২৭)। ২৯শে মার্চ উপশহরের একটি ভাড়া বাড়িতে র‌্যাব পরিচয়ে তল্লাসি শেষে নাদেরুজ্জামানকে একটি প্রাইভেটকারে করে তুলে নেয়। এসময় বাধা দিলে তার স্ত্রী সেফালী খাতুনকে (৩৫) গামছা দিয়ে মুখ বেঁধে রেখে যায়। পরে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা টাকা নিয়ে অপহৃত নাদেরুজ্জামানের ছেলে শাওনকে মনিহার সিনেমা হলের সামনে আসতে বলে। এসময় শাওন বাবার জীবনের ঝুঁকি এড়াতে তাদের হাতে দেড় লাখ টাকা তুলে দেয়। কিন্তু আসামিরা তার বাবাকে ফিরিয়ে না দিয়ে টাকা দিয়ে সটকে পড়ে। এরআগে নাদেরুজ্জামানের মোবাইল ফোন থেকে বিকাশের ৫০ থেকে ৬০ হাজার টাকা তুলে নেয়। এদিকে, বাবাকে ফিরে না পাওয়া ও আসামিদের আচার-আচারণ সন্দেহজনক মনে হয়। এরপর আবার শাওনকে টাকা নিয়ে পালবাড়ী মোড়ে যেতে বলে।বিষয়টি যশোর ডিবি পুলিশের কাছে অভিযোগ দেন শাওন।
তাৎক্ষণিক ডিবির এসআই সোলাইমান আক্কাসের নেতৃত্বে একদল চৌকস ফোর্স পালবাড়ি কাচাঁবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ৯৬ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ডিবির ওসি রুপণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ করে পার পাওয়ার দিন শেষ। অপরাধে জড়িতদের গ্রেফতারে ডিবিসহ একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা কাজ করছে। তিনি আরও বলেন, নিরাপত্তা কর্মীদের পেশাদারিত্ব যেমন বেড়েছে তেমনি তথ্যপ্রযুক্তি পৃথিবীকের হাতের মুঠে এনে দিয়েছে। অপরাধ করার আগে এসব বিষয়গুলো যদি মাথায় রাখা উচিত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়