সুমন ব্রহ্ম, ডুমুরিয়া
ডুমুরিয়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী খলিলুর রহমান (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩৫) আহত হন। গতকাল রোববার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান সাতক্ষীরার ভালুকাচাঁদপুর গ্রামের মৃত জহির সর্দারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মোটরসাইকেল পৌঁছালে খলিলুর রহমানকে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল চাপা দিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলামকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় এবং নিহত খলিলুর রহমানের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আইনি কার্যক্রম চলছিল বলে বিষয়টি নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি হামিদ উদ্দিন আহমদ।

