৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত দুই শিশু সন্তানসহ স্বামী আহত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা আক্তার (২৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময়য় নিহতের দুই শিশু আমেনা (৪) আনাস (৩) এবং স্বামী আতাউর রহমান গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শেখ আতাউর রহমান তার স্ত্রীসহ মেয়ে আমেনা এবং ছেলে আনাসকে নিয়ে শালনগর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনার দিকে যাচ্ছিলেন। পথে নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই স্ত্রী রিপা আক্তার নিহত হয়। এসময় আতাউরসহ দুই শিশু রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উদ্বার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। নসিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে নসিমনের চালক পালিয়ে গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়