১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুপ্রিম কোর্ট বারকে ‘বেআইনি স্থাপনা’ নির্মাণ বন্ধে প্রধান বিচারপতির চিঠি

প্রতিদিনের ডেস্ক:
সুপ্রিম কোর্ট অ্যানেক্স বার বিল্ডিংয়ের পেছনে বেআইনিভাবে স্থাপনা নির্মাণের কাজ বন্ধ করতে আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে চিঠি পাঠানো হয়েছে। বুধবার (৩ এপ্রিল) প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২২-২০২৩ সালের নির্বাচিত কমিটি তাড়াহুড়া করে নিয়ম বহির্ভূতভাবে অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ১০ ফুট ও ৩০ ফুট জায়গায় ছয়তলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরির কাজ শুরু করে। পরে বারের আইনজীবীরা সভাপতি ও সম্পাদককে এ বিষয়ে আপত্তি জানালে তারা কাজ না করার প্রতিশ্রুতি দিয়ে পুনরায় কাজ করার অনুমতি দেন।
এতে আরও বলা হয়, অ্যানেক্স বিল্ডিংয়ের পেছনে ছয় তলা বিশিষ্ট বিল্ডিং তৈরি হলে ১৫০টি রুমের জানালাগুলো বন্ধ হয়ে আলো-বাতাস প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ফলে কাজের সুষ্ঠু পরিবেশ বিঘ্নসহ বিজ্ঞ আইনজীবীরা মারাত্মকভাবে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হবেন। এমতাবস্থায়, এই নির্মাণকাজ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়