১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আদম তমিজির জামিন, মুক্তিতে বাধা নেই

প্রতিদিনের ডেস্ক:
সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।আদালতে তমিজী হকের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।গত বছরের ৯ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে আদম তমিজী হককে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরদিন তাকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়।ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ তখন বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা রয়েছে। সব মিলিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে।গত বছরের ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।গত বছরের সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজী। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে। হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী। ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন এ ব্যবসায়ী

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়