১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

তিন দিন উপবাস

প্রতিদিনের ডেস্ক
গল্পের চরিত্রের জন্য তারকাদের নানা উৎসর্গের কথা মাঝে মাঝে ভাইরাল হয়। চরিত্রে নিজেকে খাপ খাওয়ানোর জন্য কেউ নিজের চুল কাটে আবার কেউ দিনের পর দিন কঠোর প্রশিক্ষণ নেন। তবে এবার সিনেমার একটি দৃশ্যে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য টানা তিন দিন না খেয়ে ছিলেন ভারতের মালায়লাম অভিনেতা পৃথ্বীরাজ। জানা যায়, সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা ‘দ্য গট লাইফ’ এর একটি নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন পৃথ্বীরাজ। তার জন্যই এমন কাজ করেছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়