১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪ মামলা

প্রতিদিনের ডেস্ক:
ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনার তিন দিন পর বান্দরবানের রুমায় ও থানচিতে মামলা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এ তথ্য জানান।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘রুমা ও থানচিতে ব্যাংক, অস্ত্র লুট এবং রুমার সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় অজ্ঞাত আসামির নামে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা হয়েছে।’মসজিদের ইমাম, সোনালী ও কৃষি ব্যাংকের ম্যানেজাররা এসব মামলা করেছেন বলেও তিনি জানান।বুধবার (৩ এপ্রিল) থানচি থানার সামনে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা লুট করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তাদের প্রতিরোধ করতে আসার পথে থানচি থানা পুলিশের সদস্যদের লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারের সোনালী ব্যাংক শাখায় হামলা চালায় কেএনএফের সন্ত্রাসীরা। তারা ওই ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে র‌্যাব। এদিন সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়