যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঝিকরগাছার আব্দুল করিম আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবাসায়ী ঝিকরগাছার আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার পর বেনাপোল দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় গোপনে ছিলেন। করিম ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। র‌্যাব জানায়, কমির চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকসহ ২০১০ সালের ২২ জুন ঝালুকাঠি জেলা থেকে সে বিপুল পরিমান ফেনসিডিলসহ আটক হয়। এঘটনায় মামলার পর তার বিরুদ্ধে চার্জশীট জমা দেয় পুলিশ। সর্বশেষ তাকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ডে দন্ডিত করে। এসময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। র‌্যাব আরও জানায়, তাদের কাছে খবর আসে বেনাপোলের দৌলতপুরে সে আত্মগোপনে রয়েছে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়